কবি মু. নজরুল ইসলাম তামিজী

একজন , সমাজবিজ্ঞানী, তাত্ত্বিক, শিকড়সন্ধানী, হোমোক্রেসি প্রবর্তক, চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটি

কবি মু. নজরুল ইসলাম তামিজী সমকালীন বাংলা সাহিত্যের একজন স্বতন্ত্র কণ্ঠস্বর। তিনি কবি, সমাজবিজ্ঞানী, গবেষক, নাট্যকার ও মানবাধিকার তাত্ত্বিক। কুমিল্লার বরুড়ার মন্দুক গ্রামে জন্মগ্রহণকারী এই সাহিত্যিক চতুর্থ শ্রেণিতে অধ্যয়নকালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন। ১২২টি গ্রন্থের রচয়িতা তামিজী ‘তামিজী স্যার ধারা’র প্রবর্তক, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান এবং সাপ্তাহিক যুবকণ্ঠের সম্পাদক-প্রকাশক। মানবতা, ন্যায়বিচার ও আধ্যাত্মিকতা তাঁর সাহিত্যচর্চার মূল ভিত্তি।